নেভা নদীর ধারে
- আর কিছুক্ষণ পরেই ব্রীজগুলো খুলতে শুরু করবে। চল নদীর দিকে যাই। বলেই নাস্তিয়া নদীর দিকে হাঁটতে শুরু করল। ইতিমধ্যে নদীর ধারে ভিড় জমে গেছে। সবাই অপেক্ষা করছে ব্রীজ খোলার। অভির মনে পড়বে মস্কোর কথা, ছাত্র জীবনের কথা যখন বিভিন্ন উৎসবে স্যালুট বা ফারার ওয়ার্ক হত। ওরা বন্ধুরা মিলে অধীর আগ্রহে অপেক্ষা করত মিকলুখো মাকলায়া স্ট্রীটে ক্রেস্তের ওখানে। অনেক কষ্টে একটা জায়গা খুঁজে ও ট্রিপড বসাল। এক সময়ে ধীরে ধীরে খুলে গেল ব্রীজ। ১৯৮০ সালে অভি কোলকাতার খিদিরপুর ডকে গিয়েছিল এই ব্রীজ খোলা দেখতে। তবে পিতেরের এই ব্যাপারটার মজাই আলাদা। যাকে বলে দর্শনীয় ব্যাপার। একের পর এক শিপ যাচ্ছে ব্রীজের সেই খোলা জায়গাটুকু দিয়ে। নেভা এখন আলোয় আলোময়। বড় বড় শিপের বাইরেও অনেক ছোট ছোট নৌকা নেভার বুকে ভেসে বেড়াচ্ছে ট্যুরিস্টদের নিয়ে। লোকজন ছবি তুলছে। কেউ হেঁটে বেড়াচ্ছে নদীর ধার ধরে। ওপারে ঝলমল করছে কুন্সকামেরা। এক কথায় এ যেন এক বিশাল শো। সোভিয়েত আমলে নেভার ধারে শ্বেত রাত্রি ছিলও আর দশটা রাতের মতই অনাড়ম্বর। এখন পুঁজিবাদের কল্যাণে সব কিছুকেই শোতে পরিণত হয়েছে। এতে খরচ হলেও লাভ কম নয়। প্...